রাড্ডা ট্র্যাজেডির মূল ইস্যু আড়াল করতে এবং বিচারপ্রক্রিয়া ধামাচাপা দিতে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা ঘটার এতদিন পার হয়ে গেলেও সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। যদিও রাড্ডায় ভাঙচুর ও লুটপাটে জড়িতরা পলাতক, তবুও সরকারের সদিচ্ছা থাকলে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা সম্ভব হতো। অথচ তাদের গ্রেপ্তার না করে পুরো ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য পরিকল্পিতভাবে মিরপুর ১০ নম্বরে নতুন করে এই ঘটনা ঘটানো হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার আমলেও একইভাবে একটি স্পর্শকাতর ঘটনা ঢাকতে আরেকটি ঘটনা ঘটানোর রাজনৈতিক কৌশল দেখা গিয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও ঠিক একই ধরণের প্রতিফলন ঘটছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এতদিন পার হলেও কেন রাড্ডা ট্র্যাজেডির কোনো বিচার হলো না এবং আদৌ কোনোদিন কি এই ঘটনার সুষ্ঠু বিচার হবে?
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

