ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএসইসিতে ১৯ কর্মকর্তার পদোন্নতি, দূর হচ্ছে দীর্ঘদিনের জট

Jahid hasan
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ণ
Link Copied!

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৯ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে অতিরিক্ত পরিচালক পদে ৫ জন এবং যুগ্ম পরিচালক পদে ১৪ জন রয়েছেন। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ হাজার ২৮তম কমিশন সভায় এসব কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব অনুমোদন করা হয়।

যুগ্ম পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন— অনু দে, মোহাম্মদ জহিরুল হক, সৈয়দ মোহাম্মদ গোলাম মওলা, সুলতানা পারভিন ও মাহমুদা শিরিন। অন্যদিকে উপপরিচালক থেকে যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন— শারহানা পারভিন, মো. আবদুস সালিম, জিয়াউন্নাহার শরীফ, মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, গৌর চন্দ্র সরকার, মোহাম্মদ আসিফ ইকবাল, এস এম আহসানুল কবির, মো. রফিকুন্নবী, মোহাম্মদ এমদাদুল হক, মো. শাহনওয়াজ, মো. সুলতান সালাহ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান, মো. সিরাজুল ইসলাম ও শাহরিয়ার পারভেজ।

বিএসইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার পদোন্নতির চিঠি পাওয়ার পরই কর্মকর্তা‌রা নিজ নিজ নতুন পদে যোগদান করেছেন। যদিও তাদের নির্দিষ্ট দায়িত্ব ও কর্মপরিধি এখনো চূড়ান্ত হয়নি, তবে শিগগিরই পৃথক আদেশের মাধ্যমে দায়িত্ব বণ্টন করা হবে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের এই পদোন্নতির ফলে ধারাবাহিকভাবে নিচের স্তরেও নতুন পদোন্নতির সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত জট কমার ফলে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে দায়িত্ব বণ্টনে ভারসাম্য আসবে এবং বিএসইসির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এর আগে গত ১ সেপ্টেম্বর অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে ১৩ জন এবং ১৮ আগস্ট পরিচালক থেকে নির্বাহী পরিচালক পদে ৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল। এসব ধারাবাহিক সিদ্ধান্তের মধ্য দিয়ে সংস্থাটিতে দীর্ঘদিনের পদোন্নতি জটিলতা কাটানোর প্রক্রিয়া শুরু হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।