ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৭ নম্বর সরিষামুরি এলাকায় চাঁদাবাজ, মাদক সম্রাট নয়ন বিরুদ্ধে প্রকাশ্যে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৩, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনা  উপজেলার ৭ নম্বর সরিষামুরি এলাকায় নয়ন এক আতঙ্ক প্রকাশ্যে মানুষকে মারধর এবং প্রান নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন নামে ওই ব্যক্তি, আওয়ামী লীগের কর্মী  বিভিন্ন সময় মেয়েদের উতক্ত থেকে শুরু করে চাদাবাজি এগুলো তার প্রতিদিনের কর্মকান্ড , সম্প্রতি দিনের বেলায় এলাকাবাসীর সামনে বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে হুমকি প্রদান করেন, এবং দেশিয় অস্র দিয়ে শো ডাউন করে মানুষের মধ্যে আতঙ্ক করে তার এই কর্ম কান্ড প্রশাসনের দৃষ্টির বাহিরে থাকছে বলে এলাকা বাসি জানান ।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ধরনের ঘটনা  ঘটেছে জনসম্মুখে, যা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এলাকাবাসীর দাবি, এমন আচরণে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দিনের বেলায় এভাবে হুমকি দেওয়া হলে রাতে কী হতে পারে, তা নিয়ে শঙ্কা রয়েছে।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় থাকে।

এখনো পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছে, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।