ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে সোলাইমানির দুই স্বজন গ্রেপ্তার, গ্রিন কার্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে সোলাইমানির দুই স্বজন গ্রেপ্তার, গ্রিন কার্ড বাতিল

২০২০ সালে কাসেম সোলাইমানি ইরাকের মাটিতে মার্কিন বিমান হামলায় নিহত হন। এবার তার দুই স্বজনকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এক বিবৃতিতে দপ্তরটি জানায়, সোলাইমানির ওই দুই স্বজন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তাদের গ্রিন কার্ড বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন ইরান সরকারের কট্টর সমর্থক হিসেবে সক্রিয় ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করে ইরানি শাসনের পক্ষে প্রচার চালিয়ে আসছিলেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর কঠোর হুঁশিয়ারি দিয়ে জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে এমন বিদেশি নাগরিকদের নিরাপদ আশ্রয়ে পরিণত হতে দেবে না, যারা আমেরিকাবিরোধী কর্মকাণ্ড বা সন্ত্রাসী সরকারকে সমর্থন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।