ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লাহোরের জয়ে পারভেজের ঝড়, মোস্তাফিজের দারুণ বোলিং

নিলয় আহমেদ, স্টাফ রিপোর্টার
এপ্রিল ৩, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

মুলতান সুলতানসের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে জয়ে ফিরেছে লাহোর কালান্দার্স। বৃষ্টিতে ম্যাচ ১৩ ওভারে নেমে এলেও উত্তেজনার কমতি ছিল না। ব্যাটে ঝড় তুলেছেন পারভেজ হোসেন, আর বল হাতে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজুর রহমান।

লাহোরের হয়ে ওপেনিংয়ে নেমে শুরুটা ধীরগতির ছিল পারভেজের। প্রথম ৯ বলে করেন মাত্র ৭ রান। তবে এরপরই বদলে যায় চিত্র। মোহাম্মদ নেওয়াজকে টানা দুই ছক্কা ও এক চারসহ মাত্র ৫ বলে তুলে নেন ১৯ রান। এরপর ফয়সাল আকরামের এক ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

১৯ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংসে পারভেজ মারেন ৫টি ছক্কা ও ২টি চার। মিডিয়াম পেসার মোহাম্মদ ইসমাইলের বলে বাউন্ডারিতে ক্যাচ না হলে দ্রুতই পেয়ে যেতেন ফিফটিও।

প্রথমে ব্যাট করে লাহোর কালান্দার্স তোলে ৫ উইকেটে ১৮৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে মুলতান সুলতানস থামে ৫ উইকেটে ১৬৫ রানে, ফলে ২০ রানের জয় পায় লাহোর।

বল হাতে লাহোরের হয়ে জ্বলে ওঠেন মোস্তাফিজুর রহমানও। ৩ ওভারে ৩৭ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। তার শিকার হন ওপেনার সাহিবজাদা ফারহান (২৪) এবং দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করা শান মাসুদ (৪৪)।

দুই বাংলাদেশি তারকার নৈপুণ্যে এই জয় লাহোর কালান্দার্সের জন্য ছিল দারুণ আত্মবিশ্বাস জোগানো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।